অর্থ লিপি

২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ১৫ বৈশাখ ১৪৩৩

শাহজাহান ওমরের ধারে কাছে আর রইলোনা কেউ, সরে গেলেন স্বতন্ত্র প্রার্থী মনির

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমরের প্রধান প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম মনিরুজ্জামান মনির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আজ মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) বিকেলে রাজাপুর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্র কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এম মনিরুজ্জামান মনির বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী, আমার মার্কা ঈগল। আজ আমি আমার ব্যক্তিগত কারণে সজ্ঞানে, স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। সাথে সাথে আমার শুভাকাঙক্ষী ও সম্মানিত ভোটারদের অনুরোধ জানাচ্ছি সবাই আগামী ৭ই তারিখের নির্বাচনে অবশ্যই কেন্দ্রে যাবেন, জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেবেন এবং আগামী দিনে জননেত্রী শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করবেন।

এম মনিরুজ্জামান মনির আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য। এই আসনে নৌকার মনোনয়ন চেয়েছিলেন তিনি, না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।

সংবাদ সম্মেলনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু ও শাহ জালাল আহমেদ উপস্থিত ছিলেন।

এ আসনে এই দুই প্রার্থী ছাড়া আরও ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মোহাম্মদ ফকরুল ইসলাম (ট্রাক), তৃণমূল বিএনপির মোঃ জসীম উদ্দিন তালুকদার (সোনালি আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মোঃ মজিবুর রহমান (ডাব), জাকের পার্টির আবু বকর সিদ্দিক (গোলাপ ফুল), জাতীয় পার্টির এজাজুল হক (লাঙ্গল) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ মামুন সিকদার (ছড়ি)।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।