অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

দুই লঞ্চের সংঘর্ষ ঘন কুয়াশার কারণে, এক যাত্রীর নিহত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সোমবার (১১ই ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেঘনা নদীর হাইমচর নামক স্থানে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে সংঘর্ষের হয়। সুরভী-৮ লঞ্চের পরিচালক মোঃ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ঘন কুয়াশায় মেঘনার হাইমচর নামক স্থানে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

নিহত যুবকের নাম মোঃ সোহেল। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। তার দেড় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় ২৫০ যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশে সোমবার রাত ৯টায় ছেড়ে যায়। মেঘনা নদীর হাইমচর নামক স্থানে আসার পর ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়। সুরভী লঞ্চটি হাইমচর নামক জায়গায় একটি ডুবোচরে আটকে আছে।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। লঞ্চটি ঢাকার উদ্দেশে যাচ্ছে। নিহত এবং আহতরা লঞ্চেই আছে। এ বিষয়ে জানতে টিপু-১৪ লঞ্চের ইনচার্জকে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।