শেয়ারবাজারের তালিকাভুক্ত লাইফ ইন্স্যুরেন্স খাতের কোম্পানি ডেলটা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের (DELTALIFE) ক্রেডিট রেটিং ফলাফল প্রকাশ করেছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ECRL)। ৩১শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবৃতির উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদে “AAA” রেটিং প্রদান করেছে। রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং সম্পন্ন করেছে।