শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের (ADNTEL) উদ্যোক্তা মামনুর রশীদ ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাহিরে শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।
কোম্পানির উদ্যোক্তা মামনুর রশীদের কাছে থাকা এডিএন টেলিকম লিমিটেডের (ADNTEL) ৬ লাখ শেয়ার তার ছেলে আহনাফ রাফি এবং ৪ লাখ শেয়ার তার মেয়ে আয়েশা আমানাহকে উপহার হিসাবে প্রদান করেছেন।
উল্লেখ্য, মামনুর রশীদ এডিএন টেলিকম লিমিটেডের (ADNTEL) একজন উদ্যোক্তা। এর আগে গত ২৭ মার্চ তিনি আলোচ্য শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।