কোলাহলে ভরা গমগমে ঘাটে নেই হাঁক ডাক, স্বর শুন্য। উচ্চস্বরে গান বাজে না চায়ের দোকানে। নেই বরফ ভাঙ্গার আওয়াজ। সবাই ঝিমিয়ে আছে। চোখে মুখে হতাশার চাপ। জেলে, শ্রমিক, ব্যাপারী ও আড়ৎদার সবার একই অবস্থা।
ভরা মৌসুমে ইলিশ মাছের আকাল চলছে। শূন্য হাতে ফিরে আসছে জেলে নৌকা গুলো। এতে নোয়াখালী হাতিয়ার বিশটি ঘাটের এই পেশার সঙ্গে জড়িত লক্ষাধিক জেলে পরিবার মানবেতর জীবন যাপন করছে।
এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। এ সময় জেলেরা পুরোপুরি ভাবে ব্যস্ত সময় পার করে ইলিশ শিকারে। প্রতি বছরের ন্যায় এই বছরও দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা নদীতে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছে। নিঝুমদ্বীপ, বন্দরটিলা, সুইজের ঘাট, মোক্তারিয়া, দানারদোল, সূর্যমুখী, কাজিরবাজার বাংলাবাজার ও চেয়ারম্যানঘাট সহ দ্বীপের বড় ২০ টি ঘাটের ছোট বড় প্রায় ১০ হাজার জেলে নৌকা নদীতে বিচরণ করছে। কিন্তু হতাশার বিষয় হলো জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। প্রতিদিনই শূন্য হাতে ঘাটে ফিরতে হচ্ছে তাদের।
মৌসুমের বেশিরভাগ সময় ফেরিয়ে গেলেও এখনো লাভের মুখ দেখিনি তারা। অন্যদিগে নদীতে যেতে প্রতিদিনই যে ব্যয় হচ্ছে তাতে আর্থিক দেনার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকে পরিবারের দৈনন্দিন ব্যয় মিটাতে হিমশিম খাচ্ছে। ঘাট গুলোতে হাঁকডাক নেই, দেখা দিয়েছে নীরব নিস্তব্ধতা ও হতাশা।
বিজ্ঞাপন
সরেজমিনে উপজেলার সূর্যমুখী ঘাটে দেখাযায় এসব চিত্র। ঘাটের দক্ষিণ পাশে খাল পাড়ে দেখা হয় জেলে সবুর আলীর (৫৫) সঙ্গে। সবুর আলী জানান, ভোলার দৌলতখান বাড়ী তাদের। ভালো মাছ পাওয়ার আশায় গত সপ্তাহে হাতিয়ার পূর্বপাশের এই নদীতে এসেছেন। এখানেও মাছের দেখা মেলেনি। প্রতিদিন দেনা করে নদীতে যেতে হয়। এজন্য গত চারদিন নদীতে না গিয়ে ঘাটে বেকার বসে আছেন।
হাতিয়ায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭ লাখ ৫০ হাজার লোকের বসবাস। এখানে জেলে পেশার সঙ্গে জড়িত প্রায় লক্ষাধিক মানুষ। সরকারি ভাবে নিবন্ধিত জেলে সংখ্যা ২৫ হাজার ৯শত ৯৫ জন।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, ভরা মৌসুমের এই সময় ইলিশ না পাওয়ার কারণ হিসাবে জাটকা নিধন, মা ইলিশ ধরা ছাড়াও ডুবোচর, জলবায়ুর পরিবর্তনের কথা উল্লেখ করেন তিনি।
এছাড়াও উপকূলীয় এলাকায় কলকারখানার বর্জ্য নদীতে আসাতে মাছের বিচরণ অনিরাপদ হয়ে উঠছে। এজন্য এসব নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাচ্ছে না। তবে তিনি আশা করছেন মৌসুমের সামনের সময় গুলোতে আশানুরূপ ইলিশ পাওয়া যাবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।