অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

ভারত ও বাংলদেশ ম্যাচ মানেই ক্ল্যাসিক দ্বৈরথে অতিরিক্ত উত্তেজনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বেশ কিছু বছর ধরে ভারত পাকিস্তান ম্যাচের সেই উত্তেজনা যে আর নেই। এসেছে নতুম মহালড়াই। ২০১৫ সাল থেকেই ক্রিকেটে ক্ল্যাসিক দ্বৈরথে পরিণত হয়েছে বাংলাদেশ-ভারত লড়াই। ভারত ও বাংলদেশ ম্যাচ মাঠে গড়ালেই বাড়তি উত্তেজনার পারদ ছড়ায় ভক্তদের মাঝে। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের আগুন ঝরা কোয়ার্টার ফাইনালের পর থেকে ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা মানে উত্তেজনার ম্যাচ। মাঠ ও মাঠের বাইরে কথার লড়াইয়েও থাকে সেই ছাপ। আজ বিশ্বকাপে দুই দল আবার মুখোমুখি।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (১৯শে অক্টোবর) ম্যাচটা দুপুর আড়াইটায় ভারত আর বাংলার লড়াই। সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

বিশ্বকাপ মঞ্চে আরেকটি ভারত-বাংলাদেশ ম্যাচ হওয়ায় পোর্ট অব স্পেনের স্মৃতি-ই ঘুরে ফিরে আসছে। স্বাগতিক ভারতের বিপক্ষে সাকিব আল হাসানরা নিজেদের শতভাগ দিতে পারলে সেটি পুনেতেও ফিরিয়ে আনা সম্ভব।

২০১৫ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর এখন পর্যন্ত ১১ মুখোমুখি লড়াইয়ে ভারতের জয় ৬টি, বাংলাদেশের ৫টি। ফলে পরিসংখ্যান যথেষ্ট প্রেরণার উৎস বাংলাদেশের। শেষ চার ম্যাচের তিনটিতেও আবার বাংলাদেশ জিতেছে। ভারতের জয় একটি। যদিও বিশ্বকাপে বাংলাদেশ একবারই ভারতকে হারাতে পেরেছিল। ২০০৭ বিশ্বকাপে পোর্ট অব স্পেনে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছিল সাকিব-তামিমরা। এরপর ২০১১, ২০১৫, ২০১৯ তিনটি আসরেই শেষ হাসি ভারতের।

বাংলাদেশকে সমীহ করছেন ভারতের পেস বোলিং কোচ পরশ মামব্রে, ‘সত্যি বলতে আপনি যখন বিশ্বকাপে খেলবেন তখন প্রতিটি দলই আপনাকে চ্যালেঞ্জ জানাতে পারে। আমাদের দিক থেকে বলবো, যে কোনও দলই (চ্যালেঞ্জ জানাতে পারে) এবং আমরা কোনও দলকে হালকা ভাবে নেই না। এটাই আমাদের দলীয় সিদ্ধান্ত। আমরা আলোচনা করেছি এটা (অঘটন) হতে পারে। দেখুন আমরা একমাত্র দল যারা নয়টি ভিন্ন শহরে, নয়টি ভিন্ন দল, নয়টি ভিন্ন আবহাওয়ায় খেলছি। আমরা কেবল আমাদের প্রস্তুতিই গ্রহণ করতে পারি। এটার (অঘটনের) জন্যও প্রস্তুত। হয়তো বাংলাদেশ, না হয় নেদারল্যান্ডস। আমরা প্রত্যেক দলকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছি।’

ভারতীয় কোচ সুক্ষ্মভাবে বাংলাদেশকে ছোট দল হিসেবে ঘোষণা করলেও সম্প্রতি ভারত-পাকিস্তানের ম্যাচের পর বাংলাদেশ-ভারতের ম্যাচ নিয়েই সবচেয়ে বেশি উত্তেজনা বিরাজ করে। দুই দলের শরীরী ভাষায় ‘খুনে’ মনোভাব ফুটে ওঠে স্পষ্ট! খেলোয়াড়দের বাইরেও দুই দেশের ক্রিকেট ভক্তরা সামাজিক মিডিয়ায় যুদ্ধে লিপ্ত হন, যেটা কিনা মাঝে মাঝে বাড়াবাড়ির পর্যায়েও চলে যায়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।