রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২২শে অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার (১৮ই সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
গত ৯ই মার্চ রাজধানীর উত্তরা থেকে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয়। এ ঘটনায় মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসের বাদী হয়ে তুরাগ থানায় মামলা করেন।
ওই মামলায় গ্রেফতারের পর ১২ আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাদের কাছ থেকে প্রায় আট কোটি টাকা উদ্ধারও করা হয়েছে। বর্তমানে তারা কারাগারে আছেন।
আসামিরা হলেন- মোঃ আকাশ মাতবর, মোঃ সাগর মাতবর, সোনাই মিয়া, মিজানুর রহমান, সালোয়ার হাসান, বদরুল আলম, ইমন হোসেন মিলন, মোঃ হৃদয়, মিলন মিয়া, সোহেল রানা শিশির, আকাশ আহম্মেদ বাবলু ও হাবিবুর রহমান হাবিব।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।