দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটেরএক ভরি স্বর্ণের দাম ১,১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।ভালো মানের একভরি স্বর্ণের দাম হয়েছে ৯৭,০৪৪ টাকা।
আজ বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটিঅন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম কমানোর সিদ্ধান্ত নেয়।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার),৫ অক্টোবর ,২০২৩ থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৯৭ ,০৪৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯২,৬১২ টাকা, ১৮ ক্যারেটের ৭৯,৪৩২টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৬,১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১,৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ১,৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১,৪০০ টাকা এবংসনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১,০৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য এর আগে গত ১ অক্টোবর ও ২৮ সেপ্টেম্বর দুই দফায় কমানো হয়েছিল স্বর্ণের দাম। এই নিয়ে ১ সপ্তাহে ৩ বার দাম কমানো হলো।