সূচকের টানা পতনে দিশেহারা হয়ে পড়েছিল বিনিয়োগকারীরা ,গতকাল সূচকের পতন শেষ করে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল, আজ শেয়ার বাজারে সূচক ও লেনদেন ইতিবাচক হওয়ায় ,বিনিয়োগকারীদের প্রাণে যেন পানি এল বলে মন্তব্য করেছেন একজন অভিজ্ঞ বাজার বিশ্লেষক।
সার্বিক বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ বুধবার (২৪ সেপ্টেম্বর),২০২৫ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯২ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে ‘ডিএসইএস’ সূচক ১৩ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৫ দশমিক ৫০ পয়েন্টে। আর ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ১৮ দশমিক ৯৯ পয়েন্ট, যা বর্তমানে ২ হাজার ৯১ দশমিক ২৪ পয়েন্টে।
আজ ডিএসইতে ৫৭৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল ৪৬৭ কোটি ৫৯ লাখ টাকা।
ডিএসইতে আজ মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৮৯টি কোম্পানির দর বেড়েছে, ৬০টির দর কমেছে এবং ৪৮টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।