অর্থ লিপি

৩১ জুলাই ২০২৬ শুক্রবার ১৬ শ্রাবণ ১৪৩৩

ক্রিমিয়ায় ৯টি ড্রোন ঠেকিয়ে দিলো রাশিয়া

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের অন্তত ৯টি সামরিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কো। আকাশ প্রতিরক্ষা বাহিনী ও কৃষ্ণ সাগরীয় নৌবহর রবিবার ভোরে ক্রিমিয়ার সেভাস্তোপোলের বন্দরে নয়টি ইউক্রেনীয় ড্রোন ঠেকিয়ে দেয়। এমন দাবি করে বিবৃতিতে দিয়েছেন ক্রিমিয়ায় নিযুক্ত রুশপন্থি গভর্নর।

মস্কোর সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ রবিবার বলেছেন, শহরের অবকাঠামো বা সমুদ্রে থাকা কোনও জাহাজ ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেছেন, দুটি ড্রোন সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় গুলি করে নামানো হয়। বাকি পাঁচটি রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার বাহিনী আটকে দেয় এবং অন্য দুইটি ড্রোন উপকূলীয় তীরের বাইরের ধ্বংস করা হয়।

সেভাস্তোপোলের বন্দর, বালাক্লাভা ও খেরসনে আক্রমণের চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেন এই রুশ কর্মকর্তা। ফলে ভোরের দিকে কিছু সময়ের জন্য বন্দরে যাত্রী সেবা বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০১৪ সালে ইউক্রেন থেকে জোরপূবর্ক ক্রিমিয়া দখলে নেয় মস্কো। যেকোনও মূল্যে নিজেদের অধীনে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ শুরুর পর ক্রিমিয়ায় একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। যার কোনটির দ্বায় স্বীকার করেনি কিয়েভ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।