পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ ইন্সুরেন্স খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্সুরেন্স লিমিটেড (RUPALIFE) পরিচালনা পর্ষদ থায়ী সম্পদ পুর্নমূল্যায়ন অনুমোদন করেছে। গতকাল ১লা নভেম্বর ২০২৩, কোম্পানির পর্ষদ সভায় সম্পদ পুর্নমূল্যায়নের বিষয়টি অনুমোদন করা হয়।
কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়নের পর ৩৪ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৩৯৫ টাকা থেকে ৪৫ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ সম্পদ পুর্নমূল্যায়নের পর উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার ৬০৫ টাকা।
রূপালী লাইফের সম্পদ পুর্নমূল্যায়ন করেছে MRH DEY & CO চার্টার্ড অ্যাকাউন্টটেন্টস।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।