আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা এআই ও ক্লাউড পরিষেবায় ১.৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট, ইন্দোনেশিয়া ও তার আশপাশের অঞ্চলে । এমন ঘোষণার এক দিন পরেই ইন্দোনেশিয়ায় নিজেদের প্রথম আঞ্চলিক ডেটা সেন্টার চালুর কথা জানিয়েছে কোম্পানিটি।
থাইল্যান্ডে ক্লাউডভিত্তিক পরিষেবার পরিসর বাড়াতে চায় বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট। এই লক্ষ্যে গতকাল বুধবার (১লা মে) কোম্পানিটি জানিয়েছে, তারা দেশটিতে তাদের প্রথম আঞ্চলিক ডেটা সেন্টার চালু করবে।
আরও পড়ুন…
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ
ডেটা সেন্টারটি থাইল্যান্ডের ডিজিটাল ইকোনমিক হাব হওয়ার লক্ষ্যের সঙ্গে সমঞ্জস্যপূর্ণ বলে জানান দেশটির প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।
এদিকে থাইল্যান্ডে ডেটা সেন্টার স্থাপনের ঘোষণার মাত্র একদিন আগেই মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা ইন্দোনেশিয়া ও তার আশপাশের অঞ্চলে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা এআই ও ক্লাউড পরিষেবায় ১ দশমিক ৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেন।
তাছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার ২ দশমিক ৫ মিলিয়ন মানুষকে ২০২৫ সাল নাগাদ এআই ব্যবহারের ক্ষেত্রে দক্ষ করে তোলারও পরিকল্পনা রয়েছে মাইক্রোসফটের।
সূত্র- রয়টার্স
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।