দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের জায়ান্ট কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির (DBH) ৩১, ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদলভ্যাংশ প্রদানের প্রস্তাব শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছে।
২৮তম বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে শেয়ারহোল্ডারা এ প্রস্তাব অনুমোদন দেয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নাসির এ চৌধুরী। সভায়কোম্পানির ভাইস চেয়ারম্যান ,পরিচালকবৃন্দ ,ব্যবস্থাপনা পরিচালক , কোম্পানি সচিব এবংসাধারণ শেয়ারহোল্ডারগন অংশ গ্রহন করেন।