কোলেস্টেরল এর রকমারি ভেদ :
আমরা জানি, কোলেস্টেরল এক ধরনের ফ্যাট যার অধিকাংশ লিভার তৈরি করে এবংকিছুটা প্রাণিজ খাদ্য থেকে আসে। লিভার রক্তের মাধ্যমে কোলেস্টেরলকে দেহের বিভিন্নটিস্যুতে পাঠায় এবং অব্যবহৃত কোলেস্টেরল আবার লিভারে ফেরত আসে। কিন্তুকোলেস্টেরল অদ্রবণীয় বলে একাকী রক্তে চলাচল করতে পারে না, বাহকের প্রয়োজন হয়।এজন্য লিভার Lipoprotein নামক পদার্থ তৈরি করে, যার উপর ভর করে কোলেস্টেরলচলাচল করে। অর্থাৎ লিপোপ্রোটিন হচ্ছে কোলেস্টেরল এর বাহক।
লিভার থেকে যখন লিপোপ্রোটিন কোলেস্টেরলকে নিয়ে যাত্রা শুরু করে তখন লিপোপ্রোটিনেকোলেস্টেরল এর পরিমান বেশি থাকে। লিপোপ্রোটিন বিভিন্ন টিস্যুতে পৌছালে কিছুকোলেস্টেরল কোষ গ্রহণ করে এবং বাকিটা লিপোপ্রোটিনের সাথেই থাকে – যা আবার লিভারে ফেরত যায়।
লিপোপ্রোটিনে প্রোটিন ও কোলেস্টেরল এর অনুপাত অনুযায়ী তাকে বিভিন্ন নাম দেয়া হয়েছে :
VLDL (Very Low Density Lipoprotein) কোলেস্টেরল :এতে প্রোটিনের ডেনসিটি খুবকম, অর্থাৎ কোলেস্টেরল এর পরিমান খুব বেশি থাকে। এটা বড় পার্টিক্যাল।
LDL (Low Density Lipoprotein) কোলেস্টেরল : এতে প্রোটিনের ডেনসিটি কম, অর্থাৎকোলেস্টেরল এর পরিমান বেশি। রক্তে LDL কোলেস্টেরল সবচেয়ে বেশি থাকে।
HDL (High Density Lipoprotein) কোলেস্টেরল : এতে প্রোটিনের ডেনসিটি হাই, অর্থাৎকোলেস্টেরল এর পরিমান কম।
VLDL ও LDL কোলেস্টেরলকে বলা হয় খারাপ কোলেস্টেরল (Bad Cholesterol), কারণ রক্তে LDL এর মাত্রা বেড়ে গেলে রক্তনালিতে জমা হতে পারে। অপর দিকে HDL কোলেস্টেরলকে বলা হয় ভাল কোলেস্টেরল (Good Cholesterol), কারণ HDL অব্যাহতঅতিরিক্ত কোলেস্টেরলকে লিভারে ফেরত আনে। প্রকৃতপক্ষে, এধরণের নামকরণ অবান্তর।কারণ সকলের ক্ষেত্রে LDL বা VLDL রক্তনালিতে জমা হয় না। কেবল সমস্যাগ্রস্ত ব্যক্তিরক্ষেত্রেই হয়। একজন সুস্থ মানুষের জন্য এগুলোও Good cholesterol, কারণ এগুলো দ্বারাবিভিন্ন টিস্যুতে দরকারী কোলেস্টেরল পৌঁছে।
TG (Triglycerides) : টিজি হচ্ছে অন্য ধরনের ফ্যাট, কোলেস্টেরল না। টিজি একইভাবেলিপোপ্রোটিনের উপর ভর করে রক্তের মাধ্যমে বিভিন্ন টিস্যুতে পৌছায়। রক্তে টিজি এরপরিমান বেড়ে গেলেও বিপদ হতে পারে।
Chylomicrons : এগুলো সবচেয়ে বড় লিপোপ্রোটিন। এগুলো খাদ্য থেকে প্রাপ্ত টিজিকেঅন্ত্র থেকে লিভারে পৌছায়। অতপর লিভারে তা ভেঙে যায়।
কিভাবে বুঝবেন, আপনার কোলেস্টেরল হাই ?
এজন্য আপনাকে রক্তের লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে। The Centers for Disease Control and Prevention (CDC) এর সুপারিশ মতে একজন সুস্থ মানুষের কোলেস্টেরলমাত্রা হবে নিম্নরূপ :
LDL এর মাত্রা 100 mg/dL এর কম
HDL এর মাত্রা 40 mg/dL এর বেশি
Total cholesterol 200 mg/dL এর কম
TG এর মাত্রা 150 mg/dL এর কম।

টোটাল কোলেস্টেরল 200 হতে 239 mg/dL পর্যন্ত বর্ডারলাইন। 240 mg/dL এর উপরেগেলে তাকে বলে হাই। টিজি এর মাত্রা 150 হতে 199 mg/dL পর্যন্ত বর্ডারলাইন। 200 mg/dL এর উপরে গেলে হাই।
আপনার শরীরে কোলেস্টেরলের কি অবস্থা? জানতে হলে অবশ্যই রক্তের লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে।
পরবর্তী পর্বে (৫ম পর্বে)থাকবে কখন কোলেস্টেরল বেড়ে যায়? এই বিষয় নিয়ে আলোচনা।
লিখেছেন
Engr. Shafiqul Islam