দেশের শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের (BHL) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) ও (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল মঙ্গলবার (৩০ শে জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই ২৩-ডিসেম্বর ২৩) সমন্বিত ভাবে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৭৭ টাকা। গত বছরের একই সময়ে আয় ছিলো ০.৫৬ টাকা।
চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে এককভাবে কোম্পানিটির আয় হয়েছে ০.৭৮ টাকা। যা গত বছরের একই সময়ে ০.৫৬ টাকা।
গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ০.৮৫ টাকা, যা আগের বছরে ছিল ০.৯৫ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৫৮.১৪ টাকা। যা আগের বছর ছিল ৫৫.৯৯ টাকা।
উল্লেখ্য, গতকাল কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিয়েছে, কোম্পানিটির প্রতি ১০ হাজার টাকার আবেদনের অনূকূলে ৮৭ টি শেয়ার পাচ্ছেন নিবাসী বাংলাদেশীরা (আবাসিক), অন্যদিকে অনিবাসী বাংলাদেশীরা (প্রবাসী) পাবেন ১০১ টি, সর্বোচ্চ ১৫ লাখ টাকার আবেদনকারীরা পাবেন ১৩,০৫৬ টি শেয়ার।
বেস্ট হোল্ডিংস লিমিটেড কোম্পানিটির আইপিওতে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি আবেদন জমা পড়ায় প্রডাটা ভিত্তিক তথা আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেয়া হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।