আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টন টাওয়ারে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ কোটি কার্ড দেয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। এজন্য ৫৭ লাখ কার্ড বাতিল করা হবে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘কৃষিখাতে সংস্কার প্রয়োজন। শুধু ফলন নয়, এই খাতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট যা যা প্রয়োজন সেসব করা হবে। এছাড়া আরও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর ওপর জোর দেয়া দরকার।’
আলুর দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘সামনে আর যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে কাজ চলছে।’
বাজার স্থিতিশীল করতে রফতানিমুখী যোগান বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আসছে রমজানে বাজার স্থিতিশীল থেকে নিম্নগামী রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।’
মুষ্টিমেয় সিন্ডিকেটধারীদের একজন দেশ থেকে পালানোতে ঘাটতি তৈরি হলেও বাজারে তার খুব একটা প্রভাব বোঝা যাচ্ছে না বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, ‘১৫ বছরে প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। পুকুর চুরির মধ্য দিয়ে বিপুল অর্থ দেশের বাইরে পাচার হয়েছে। বাস্তবতা মেনে নিয়েই তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে। সরবরাহ চেইন ঠিক রাখতে এটা করা হয়েছে।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।