পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড(CONFIDCEM)এর ক্রেডিট রেটিং ফলাফল প্রকাশ করেছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশলিমিটেড (CRAB) ৩০ জুন,২০২২ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণীর উপর ভিত্তি করেস্থিতিশীল দৃষ্টিভঙ্গির সাথে দীর্ঘমেয়াদে কোম্পানির রেটিং “AA3” এবং স্বল্প মেয়াদে “ST-2” নির্ধারণ করেছে।৩১ মার্চ, ২০২৩–এর অ–নিরীক্ষিত আর্থিক বিবৃতি এবং ৩০ মে, ২০২৩ এরহিসাবে ব্যাঙ্কের দায়বদ্ধতার অবস্থান এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিকগুণগত তথ্য অনুযায়ী এই রেটিং সম্পন্ন করেছে।