দেশের শেয়ারবাজারে বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (KPCL) দুই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। আগামী দুই বছর নো ইলেকট্রিসিটি নো পেমেন্টের ভিত্তিতে কেন্দ্র দুটির উৎপাদন কার্যক্রম শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, বিদ্যুৎ কেন্দ্র দুটি হলো খুলনার কেপিসি ইউনিট-২-এর ১১৫ মেগাওয়াট প্লান্ট ও নওয়াপাড়া কেপিসি ৪০ মেগাওয়াট প্লান্ট। বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত ২৪ মার্চ মধ্যরাতে কেন্দ্র দুটির উৎপাদন বন্ধ রাখা হয়।
উল্লেখ্য ২০১০ সালে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (KPCL) শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় । বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৬৫ কোটি ৩৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৭৯। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ৬৯.৯৯ শতাংশ শেয়ার রয়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৮.৯১, বিদেশীদের কাছে ০.১৮ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২০.৯২ শতাংশ শেয়ার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।