শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ডাচ-বাংলা ব্যাংক পিএলসি (DUTCHBANGL) লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
বাংকটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল এর মধ্যে নগদ লভ্যাংশ ১৭.৫০ শতাংশ এবং বোনাস লভ্যাংশ ১৭.৫০ শতাংশ।
ব্যাংকটি ৩১ শে ডিসেম্বর ২০২৩, তারিখে সমাপ্ত বছরের জন্যে ১৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
ব্যাংকটি জানিয়েছে যে, তারা ৩১ শে ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ ও বোনাস লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে, এমন খবর প্রকাশিত হবার পরে, যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায় ও বোনাস শেয়ার বিওতে না যায় তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।