ভারতে সম্প্রতি একজন দিনমজুরের ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎই চলে আসে ১০০ কোটি রূপি। এর পরপরই পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের নোটিশ পেয়ে ঘুম হারাম হয়ে গেছে ওই দিনমজুর ও তার পরিবারের সদস্যদের।
স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনা দেগঙ্গা থানার বাসুদেবপুর গ্রামে।
পেশায় দিনমজুর ওই ব্যক্তির নাম নাসিরুল্লা। বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে মুর্শিদাবাদের দেগঙ্গার চৌরাশি পঞ্চায়েত এলাকায় থাকেন তিনি। কয়েক দিন আগে তার বাড়িতে দুই সিভিক ভলেন্টিয়ার এসে ইংরেজিতে লেখা একটি চিঠি দিয়ে যান। ইংরাজিতে লেখা সেই চিঠি পড়তে না পারায় তিনি প্রতিবেশী এক যুবকের কাছে যান।
প্রতিবেশী ওই যুবক জানান, নাসিরুল্লার ব্যাংক অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা এসেছে। তাই জঙ্গিপুর সাইবার ক্রাইম থানা তাকে ডেকে পাঠিয়েছে। মোবাইল ফোনে ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স পরীক্ষা করে তিনি দেখেন, ১০০ কোটি নয়, তার থেকে ১ পয়সা কম রয়েছে অ্যাকাউন্টে।
নাসিরুল্লার দাবি, অযাতিতভাবে চলে আসা এ টাকা ফেরত দিতে আইনি প্রক্রিয়ার যে খরচ তা জোগাড় করতেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে।
তিনি জানান, তার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসা এ টাকা তার নয় সেকথা তিনি জানিয়ে দিয়েছেন। টাকা ফিরিয়ে নিয়ে যেতেও বলেছেন তিনি। কীভাবে তার অ্যাকাউন্টে টাকা এসেছে তাও জানেন না। তাহলে নিজের কাজকর্ম ফেলে, পকেটের টাকা খরচ করে কেন তিনি জঙ্গিপুরে ছুটতে যাবেন?
নাসিরুল্লার ভাই মোস্তাকিন বলেন, আমার ভাই জীবনে ৫০ হাজার টাকা একসঙ্গে দেখেনি। তার অ্যাকাউন্টে না কি ১০০ কোটি টাকা! নিশ্চয় কোথাও কোনো ভুল হয়েছে। টাকা ফিরিয়ে নিতে পুলিশের তাদের সহযোগিতা করা উচিত বলেও দাবি করেন তিনি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।