অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

আয়ারল্যান্ডের সফরের দল ঘোষণা, নেই তাসকিন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আগামী মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। আজ রবিবার ৯ই এপ্রিল ২০২৩, বিকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন ম্যাচের ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী দলের বামহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

এই সফরটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চেমসফোর্ডে।

ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দারুণ বোলিং করছেন ২১ বছর বয়সী মৃত্যুঞ্জয়। তার গতিময় বোলিং নাস্তানাবুদ করে থাকে প্রতিপক্ষ ব্যাটারদের। বিপিএলেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দারুণ বোলিং করেছেন। তাছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট-বল হাতে শেখ জামালের হয়ে ইমপ্যাক্ট ক্রিকেট খেলছেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল ছিল ১৪ জনের। ওই দল থেকে তাসকিন ছাড়াও বাদ পড়েছেন নাসুম আহমেদ ও রনি তালুকদার। এবার দল ঘোষণা করা হয়েছে ১৫ জনের। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরেছেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম ও বামহাতি পেসার শরিফুল ইসলাম।

এবারের সিরিজটিও পূর্ণাঙ্গ ভাবে হওয়ার কথা ছিল। কিন্তু সময় স্বল্পতায় টেস্ট ও টি-টোয়েন্টি বাদ দেওয়া হয়েছে।

তিন ম্যাচের ওয়ানডে দল:

তামিম ইকবাল, লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে ম্যাচের  সবকটি ম্যাচই হবে চেমসফোর্ডে, যথাক্রমে ৯, ১২ ও ১৪ই মে ২০২৩ তারিখে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।