সিলিন্ডারের গ্যাস শেষ হওয়ার আগে কিন্তু ইঙ্গিত পাওয়া যায়। ছোট্ট কায়দা জানা থাকলে আর রান্নার মাঝপথে গ্যাস শেষ হয়ে যাওয়ার সমস্যায় পড়তে হবে না।
সিলিন্ডারে গ্যাস শেষ হলে আগুনের রং হবে লাল রঙের। এটা সাধারণত হয় দুটি কারণে।
১। গ্যাস শেষ হওয়ার আগে ও
২। বার্নার বা ওভেনে ময়লা জমলে।
আরও একটি সহজ উপায়ে বোঝা যায়, সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গিয়েছে কি না। তবে এই পদ্ধতি অবলম্বন করতে হবে খুব সাবধানে।
প্রথমে সিলিন্ডারের সমস্ত ময়লা ভালো করে মুছে ফেলতে হবে। তারপর একটি ভেজা কাপড় দিয়ে পুরো সিলিন্ডার মুছতে হবে। এরপর সিলিন্ডারের দিকে নজর রাখতে হবে। সিলিন্ডারটিকে শুকাতে দিতে হবে।
খেয়াল রাখবেন, সিলিন্ডারের যে অংশের পানি দ্রুত শুকাচ্ছে সেখানে গ্যাস নেই বলে ধরতে হবে। যে অংশ শুকাতে দেরি হবে সেখানে গ্যাস আছে বলে ধরতে হবে।
সিলিন্ডারের ভেতরে যে গ্যাস থাকে সেটি তরল অবস্থায় থাকে। আর সেটি বাইরের তাপমাত্রার থেকে কম হয়। ফলে যে অংশে গ্যাস থাকে সেই জায়গা শুকাতে সময় লাগে বেশি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।