গত সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। তা দেশের সব তপশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, আন্তঃ ব্যাংক মুদ্রাবাজারের কার্যক্রম আরও গতিশীল করা এবং তারল্য ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে আগে জারি করা সার্কুলারের কিছুটা সংশোধন করা হলো। সংশোধন অনুযায়ী, বর্তমানে প্রচলিত সাত দিন, ১৪ দিন এবং ২৮ দিনমেয়াদি রেপো নিলামের পরিবর্তে আগামী ১০ এপ্রিলের পর থেকে সপ্তাহে এক দিন মঙ্গলবার সাত দিন ও ১৪ দিনমেয়াদি রেপো নিলাম অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য সপ্তাহের মঙ্গলবার ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে এই নিলাম অনুষ্ঠিত হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।