অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

কারফিউ পরবর্তী দ্বিতীয় কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) কারফিউ পরবর্তি দ্বিতীয় কার্যদিবসে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হওয়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচকতায় লেনদেন শেষ হয়েছে।

আজ ২৮৬ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আজ শুরুতেই বাজারের প্রধান সূচকের বড় ধরনের দরপতন মধ্য দিয়ে লেনদেন শুরু করে শেষ পর্যন্ত ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচকের পাশাপাশি বাকি দুটি সূচক ছিল ইতিবাচক । 

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬২.৮১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫৪১৩.৬৪ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৩.৮১ পয়েন্ট বেড়ে ১১৮৩.৩৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৪.২৫ পয়েন্ট বেড়ে ১৯৩২.৭৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৯৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৩৭ লাখ টাকা। আজ গট দিনের চেয়ে ৩৩৭ কোটি ৯৭  লাখ টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে মোট ৩৯২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৬ টি কোম্পানির, বিপরীতে ৬৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

গত রাতে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হওয়ায় আজ অধিকাংশ বিনিয়োগকারীরা মোবাইল অ্যাপে লেনদেন করতে পেরেছে, আগামী রবিবার সারাদেশে মোবাইলে ইন্টারনেট চালু হলে সব বিনিয়োগকারীরা লেনদেনে অংশগ্রহণ করলে তখন লেনদেনের গতি আরও বাড়বে বলে ধারণা করেছেন  বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।