অর্থ লিপি

২৩ নভেম্বর ২০২৬ সোমবার ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরি ত্রুটি সারিয়ে সচল আরটিজিএস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কেন্দ্রীয় ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

মুখপাত্র বলেন, কারিগরি সমস্যার সমাধান হয়েছে। ফলে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে আরটিজিএস লেনদেন।

এর আগে সিবিএসে কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় আরটিজিএস লেনদেন। ওই সময় সমস্যা সমাধানে কাজ চলার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

আরটিজিএস এমন একটি পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে একটি ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করা যায়। এ ব্যবস্থায় প্রতিটি লেনদেন আলাদাভাবে ও তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি হয়। ফলে অর্থ স্থানান্তরের জন্য অতিরিক্ত অপেক্ষা করতে হয় না।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।