অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

ভারতের জিডিপি প্রবৃদ্ধি কমল, ১৫ মাসে সর্বনিম্ন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতের প্রবৃদ্ধির হার চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) কমে গেছে। আজ শুক্রবার ভারত সরকারের প্রকাশিত ডেটা থেকে জানা যায়, এই প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধির হার কমে ৬ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস বলছে, গত ১৫ মাসের মধ্যে এই হার সর্বনিম্ন।

গত অর্থবছরের শেষ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভারতের প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮ শতাংশ। ভারতের লোকসভা নির্বাচনের আগে সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধির পালেও হাওয়া লাগে। কিন্তু তা এই প্রান্তিকে মুখ থুবড়ে পড়েছে। নিকট অতীতে এত কম প্রবৃদ্ধির হার দেখেনি ভারত।

এর আগে সম্প্রতি ৫২ জন অর্থনীতিবিদের ওপর পরিচালিত জরিপের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৯ শতাংশে নেমে আসতে পারে।

এক বছরের মধ্যে কোনো প্রান্তিকে এবারই জিডিপি প্রবৃদ্ধির হার ৭ শতাংশের নিচে নেমে আসবে। সরকারি হিসাবে হলোও তাই।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, প্রবৃদ্ধি কমে যাওয়ার প্রধান ও অন্যতম কারণ হতে পারে তাপপ্রবাহ। এ ছাড়া লোকসভা নির্বাচনের কারণেও এমন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে, শিল্প-কারখানায় উৎপাদন বেড়েছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) ভারতের প্রবৃদ্ধির হার কমে গেলেও এ বছর শেষে এই হার ৭ শতাংশে থাকবে বলেই মত দিয়েছেন দেশটির অর্থনীতিবিদেরা। আর সেটি হলে টানা ৪ বছর ৭ শতাংশ কিংবা এর বেশি প্রবৃদ্ধির হার থাকবে ভারতে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।