অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

কে কোন দেশে যাবেন, সেই সিদ্ধান্ত জনগণের: আমির খসরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

‘আমেরিকায় না গেলে কিচ্ছু আসে-যায় না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কে কোন দেশে যাবেন, কি যাবেন না; সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নয়, জনগণ নেবে।’

আজ রবিবার (৪ঠা জুন) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন আমির খসরু।

এসময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০ টায় জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

আমির খসরু বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি বোঝার চেষ্টা করছে জাপান। সরকার বদল হলেও পরিস্থিতি বিনিয়োগবান্ধব থাকবে কিনা, সে বিষয়ে জানতে চেয়েছেন রাষ্ট্রদূত কিমিনোরি।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।