অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা, দাম আবার বাড়ল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঢাকার বাজারে কাঁচা মরিচের দাম আবার বেড়েছে। খুচরায় প্রতি আড়াই’শ গ্রাম কাঁচা মরিচের দাম পড়ছে ১০০ থেকে ১১০ টাকা। এক কেজি নিলে বিক্রেতারা ৪০০ টাকা রাখার কথা বলছেন।

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কাঁচা মরিচের দর কেজিপ্রতি ৭০০ টাকা পর্যন্ত উঠেছিল। তা কমে রোববার ২০০ টাকায় নেমেছিল। গতকাল বুধবার বাজারে আবার ৪০০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হতে দেখা যায়।

ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি কমে যাওয়া ও দেশে সরবরাহ না বাড়ায় নতুন করে দাম বেড়েছে। অবশ্য স্থলবন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বাজারে দাম বাড়ার পর ব্যবসায়ীরা গতকাল আবার আমদানি শুরু করেছেন।

 

ঢাকার খুচরা বাজারে কাঁচা মরিচের ভিন্ন ভিন্ন দাম দেখা যায়। কারওয়ান বাজারের আড়তে গতকাল বিকেলে কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি ৩৬০ থেকে ৩৮০ টাকা দরে। আগের দিন একই বাজারে একই সময়ে দর ছিল ২৪০ থেকে ২৮০ টাকা।

কারওয়ান বাজারেই খুচরা দোকানে প্রতি কেজি কাঁচা মরিচ ৪০০ টাকা চাইছিলেন বিক্রেতারা। নিউমার্কেট বনলতা কাঁচাবাজার ও মালিবাগ কাঁচাবাজারে কাঁচা মরিচ ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি করেছেন বিক্রেতারা।

কারওয়ান বাজারের এক দিন আগেই কাঁচা মরিচের দাম বেশ কম ছিল। সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে। তিনি বলেন, কাঁচামালের দাম চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। আমদানি এখনো কম।

সাধারণ দেশীয় চাষিদের উৎপাদিত কাঁচা মরিচেই চাহিদা মেটে। তবে বর্ষায় মরিচের খেত ক্ষতিগ্রস্ত হলে অথবা বৃষ্টি একেবারে কম হলে উৎপাদন ও সরবরাহ কমে যায়। তখন ভারত থেকে আমদানি করা হয়।

এবার ঈদুল আজহার আগে গত ২৫শে জুন সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। যদিও আমদানির প্রক্রিয়া করতে করতে ২৭শে জুন থেকে ঈদের ছুটি শুরু হয়ে যায়। ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

 

ফলে বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যায়। ঈদের পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে অভিযানে নামে। ভারত থেকে আমদানি বাড়ে।

এতে কয়েক দিন দাম কম থাকে। দাম যখন কম ছিল, তখন আমদানি কমে যায়। গতকাল থেকে আবারও আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ২৯ মেট্রিক টনের বেশি কাঁচা মরিচ নিয়ে এসেছে গতকাল।

স্থানীয় বাজারে কাঁচা মরিচের দাম ঢাকার চেয়ে অনেকটাই কম।

 

এদিকে দেশের অন্যতম মরিচ উৎপাদনের এলাকা পাবনার সাঁথিয়া উপজেলায় এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে। গতকাল পাইকারি বাজারে তা বিক্রি হয়েছে কেজি প্রতি ৪০০ থেকে ৪৮০ টাকা দরে। কৃষকেরা বলছেন, বিরূপ আবহাওয়া উৎপাদন কম হওয়ার কারণ।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।