অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অন্তর্বর্তী সরকার তৃতীয় দফায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ দফায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে রিটার্ন দাখিলের সময় এক মাস অর্থাৎ ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করা হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর সূত্র জানায়, প্রায় প্রতি বছর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়। এবারও সেই ধারাবাহিকতায় সময় বাড়ছে। তবে এবার অনলাইনে রিটার্ন বা ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় করদাতাদের প্রস্তুতির বিষয়ও বিবেচনা করা হয়েছে। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে ঘিরে অনেক করদাতা সময়মতো আয়কর রিটার্ন দাখিল করতে পারেননি। এমন বাস্তবতায় সময় বাড়াচ্ছে এনবিআর। তৃতীয় দফায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় বাড়ানো হচ্ছে। অর্থাৎ আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ২৮শে ফেব্রুয়ারি।

আয়কর আইন-২০২৩ অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। তবে প্রথম দফায় ব্যক্তিশ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপর দ্বিতীয় দফায় আরও একমাস অর্থ্যা ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। এখন নির্বাচন উপলক্ষে ফের তৃতীয়বারের মতো সময় বাড়ানো হচ্ছে।

এ বছর থেকে অনলাইনে রিটার্ন জমা দিলে কোনো কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হয় না। শুধু ওই সব প্রয়োজনীয় কাগজের তথ্য দিতে হয়। ফলে অনলাইনে রিটার্ন দেওয়া আরও সহজ হলো।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা সমকালকে বলেন, সংসদ নির্বাচন সামনে রেখে করদাতাদের সুবিধা দিতে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তাছাড়া এ বছর অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় করদাতাদের প্রস্তুতির বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়েছে। আবার করদাতাদের পক্ষ থেকে অনুরোধও আসছে। সব বিষয়ে বিবেচনা করেই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বছর এনবিআর এক বিশেষ আদেশের মাধ্যমে চার ব্যক্তিশ্রেণির করদাতা ছাড়া বাকি সব স্বাভাবিক করদাতার ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। চার ব্যক্তিশ্রেণির করদাতারা হলেন ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তিগত করদাতা। তবে যারা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন, তারাও ইচ্ছা করলে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।