চলতি বছর এক টাকা বাড়িয়ে হিমাগারে আলু রাখার ভাড়া আট টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর পল্টনে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মোস্তফা আজা দ চৌধুরী বাবু। গত বছর ছিল সাত টাকা।
এ সময় সমিতির নেতারা বলেন, হিমাগার শিল্পকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণা করতে হবে। পাশাপাশি বাড়তি বিদ্যুৎ বিলের হার প্রত্যাহারের দাবি তুলে ধরেছে সংস্থাটি।
এ ছাড়া ব্যাংক ঋণের সুদহার ১৭ ভাগ থেকে কমিয়ে ৭ ভাগ করা ও ত্রৈমাসিক ঋণের কিস্তির পরিবর্তে ঋণের কিস্তি বাৎসরিক করার দাবিও জানান সমিতির নেতারা।
বছরে দেশে আলুর চাহিদা ৯০ লাখ টন। মোট হিমাগারের সংখ্যা ৩৬৫টি বলেও জানায় হিমাগার মালিক সমিতি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।