অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

শাহরুখ খানের জন্মদিনে এলাহি আয়োজন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ ২রা নভেম্বর (বৃহস্পতিবার) শাহরুখ খানের ৫৮তম জন্মদিন। কিং খান সিনেমার দর্শক সংখ্যা আর আয়ের দিক থেকে অন্যতম। বলিউড বাদশা শাহরুখ খান বিশ্বের ধনী তারকাদেরও একজন।

এ অভিনেতার আগমন টেলিভিশন থেকে সিনেমায়। এর পরেই বিভিন্ন সিনেমার মাধ্যমে তকমা পান ‘বলিউড বাদশা’, ‘কিং খান’, কিংবা ‘কিং অব রোমান্স’।

প্রতিবছর ২রা নভেম্বর মানেই বলিউডে উৎসবের আমেজ। তবে করোনা মহামারির কারণে শেষ দুই বছর কোনো উৎসব করেননি অভিনেতা। তবে এবার তিনি ভিন্ন আয়োজনে নিজের জন্মদিনটি পালন করতে চলেছেন।

কিং খান বেশ বিরতি দিয়ে ‘পাঠান’  ও ‘জওয়ান’ সিনেমার মধ্য দিয়ে দর্শকদের তাক লাগিয়ে সুপার চমক দিয়েছেন। এ কারণে ভক্তদের উচ্ছ্বাসটাও একটু বেশি। গতকাল বুধবার রাত থেকেই ভক্তরা মান্নাতের সামনে অপেক্ষা করছিলেন। রাত ১২টার একটু পরেই দেখা দিয়েছেন শাহরুখ খান।

বলিউড বাদশার জন্মদিনের বড় চমক হিসেবে থাকছে ‘ডাঙ্কি’  সিনেমার টিজার। দিনের প্রথম ভাগেই প্রকাশ করা হবে রাজকুমার হিরানি নির্মিত সিনেমাটির টিজার। ভক্তদের সঙ্গে একটি ফ্যান-মিট অনুষ্ঠানে টিজারটি দেখবেন শাহরুখ।

উল্লেখ্য, আগামী ২১শে ডিসেম্বর মুক্তি পাবে ডানকি। Dunki – Official Teaser Trailer

ওটিটিতে এসেছে ‘জওয়ান’

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুযায়ী, বলিউড কিং এ বছর নিজের জন্মদিন ভারতীয় সিনেমার তারকাদের নিয়ে উদ্যাপন করতে চান। তাই আয়োজন করা হয়েছে বিশেষ পার্টির। অতিথি তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, করণ জোহর, সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি, অ্যাটলি কুমারসহ ভারতীয় সিনেমার বড় বড় তারকার নাম। বলিউড ভাইজান সালমান খানও দর্শন দেবেন। ধারণা করা হচ্ছে, এটি বলিউডের সবচেয়ে বড় বার্থডে পার্টি হতে চলেছে। মুম্বাইয়ের বান্দ্রায় জমকালো আয়োজনে হবে এই পার্টি।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।