অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

ন্যাশনাল টির প্লেসমেন্ট শেয়ারের সাবস্ক্রিপশনের শেষ সময় ১৯ সেপ্টেম্বর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (NTC) প্রস্তাবিত মূলধন বাড়াতে শেয়ার ইস্যুর সাবস্ক্রিপশন শেষ সময়  আগামী ১৯ সেপ্টেম্বর শেষ হবে। গত ১৯ জুন এ সাবস্ক্রিপশন শুরু হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, বাংলাদেশ সরকার, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও সাধারণ বীমা করপোরেশনের অনুকূলে ১ কোটি ২৪ লাখ ৮০ হাজার ১২০টি শেয়ার ইস্যু করা হবে। এক্ষেত্রে বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে নতুন করে ৪ দশমিক ৪৩টি শেয়ার ইস্যু করা হবে। অন্যান্য পরিচালকের অনুকূলে ১৩ লাখ ৮০ হাজার ৮২৬টি শেয়ার ইস্যু করা হবে। এক্ষেত্রে বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে নতুন ৩ দশমিক ২১টি শেয়ার ইস্যু করা হবে।

উদ্যোক্তা পরিচালক বাদে অন্যান্য শেয়ারহোল্ডারের জন্য ৯৫ লাখ ৩৯ হাজার ৫৪টি শেয়ার ইস্যু করা হবে। এক্ষেত্রে বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে নতুন ২ দশমিক ৮৫টি শেয়ার ইস্যু করা হবে। সব মিলিয়ে কোম্পানিটি মোট ২ কোটি ৩৪ লাখ শেয়ার ইস্যু করবে। এক্ষেত্রে বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে নতুন ৩ দশমিক ৫৫টি শেয়ার ইস্যু করা হবে। ১০ টাকা অভিহিত মূল্যের ২ কোটি ৩৪ লাখ শেয়ার ১১৯ টাকা ৫৩ পয়সায় ইস্যু করা হবে। এক্ষেত্রে শেয়ারপ্রতি প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ৫৩ পয়সা। শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটির মূলধন ২৭৯ কোটি ৭০ লাখ ২ হাজার টাকা বাড়ানো হবে।

কারখানার উন্নয়ন, চলতি মূলধন খাতে অর্থায়ন ও ব্যাংক ঋণ পরিশোধের জন্য এ প্লেসমেন্ট শেয়ার ইস্যু করা হবে।

উল্লেখ্য, যে সব বিনিয়োগকারীগদের ১৫ই মে ২০২৩ তারিখে (NTC) ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের শেয়ার ছিল। তারা ১টি শেয়ারের বিপরীতে ২.৮৫টি প্লেসমেন্ট শেয়ার পাবেন।

উক্ত প্লেসমেন্ট শেয়ারের আবেদন জমা ১৯শে জুন ২০২৪ তারিখ হতে শুরু হয়ে এবং ১৯শে আগষ্ট ২০২৪ তারিখ পর্যন্ত ছিল শেষ তারিখ ছিল।
তবে রাজনৈতিক অস্থিরতার জন্যে প্লেসমেন্ট শেয়ারের জন্যে আবেদন জমা দেবার তারিখ বাড়িয়েছে কোম্পানিটি। ১৯ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর আবেদন জমা শেষ হবে।

পদ্মা ব্যাংক ও আইসিবি এর সকল শাখায় টাকা জমা দেওয়া যাবে।

১৫ই মে ২০২৩ তারিখে ধারনকারী সাধারন শেয়ারহোল্ডার ১টি শেয়ারের বিপরীতে ২.৮৫টি শেয়ার পাবেন (ভগ্নাংশ শেয়ার বাদে আবেদন করুন)। প্রতিটি শেয়ারের মুল্য ১১৯.৫৩ টাকা (১০৯.৫৩ টাকা প্রিমিয়াম সহ)।

কোম্পানিটি ১৯৭৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ন্যাশনাল টির অনুমোদিত মূলধন ২৫ কোটি ও পরিশোধিত মূলধন রয়েছে ৬ কোটি ৬০ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসান ৩৮ কোটি ৪১ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬৬ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৫.২৬ শতাংশ শেয়ার। এছাড়া সরকরের কাছে ৪.৩৩, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪.৭৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫.৬৬ শতাংশ শেয়ার রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।