অর্থ লিপি

২২ নভেম্বর ২০২৬ রবিবার ৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমেছে সোনার দাম, এক বছরের মধ্যে সর্বনিম্ন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং আগামী মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশায় বিশ্ববাজারে সোনার দাম চাপের মুখে রয়েছে।

মঙ্গলবারও সোনার দাম প্রায় অপরিবর্তিত ছিল। আগের দিন এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল মূল্যবান এই ধাতুর দাম।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৮৬৯ দশমিক ১৩ ডলার। সোমবার ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় সোনার দাম। তবে ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার মূল্য ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৮৭২ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, আগামী বছর যুক্তরাষ্ট্রের ফেডের মুদ্রানীতি নিয়ে প্রত্যাশা এবং দেশটিতে সুদের হার কতটা বাড়তে পারে, তা বোঝার চেষ্টা থেকেই সোনার বাজারে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আগের রাতে সোনার দামে বড় ধরনের দরপতনও এরই প্রতিফলন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।