অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

শেখ কামাল ক্রীড়া পুরস্কার পাচ্ছেন তাসকিন ও সাবিনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী শনিবার। এই দিনকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়া হচ্ছে। ২০২৩ সালের জন্য ৮টি ক্যাটাগরিতে মোট ১০জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

শুরুর বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী পুরস্কার প্রদানের বিস্তারিত তুলে ধরে বলেছেন, ‘আগামী ৫ আগস্ট রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করবেন। পুরস্কার হিসেবে প্রত্যককে একলক্ষ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।’

প্রতিমন্ত্রী তার পর যোগ করে বলেছেন, ‘ক্রীড়াঙ্গনের বিভিন্ন শাখায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ নীতিমালার আলোকে সংশ্লিষ্ট কমিটি কর্তৃক পুঙ্খানুপুঙ্খরূপে যাচাইবাছাই করে পুরস্কার প্রদান করা হচ্ছে।’

পুরস্কৃত হচ্ছেন যারা: আবদুস সাদেক, সাবিনা খাতুন, তাসকিন আহমেদ, জিয়ারুল ইসলাম, মুহতাসিন আহমেদ হৃদয়, আমিরুল ইসলাম, মালা রানী সরকার, ফজলুল ইসলাম, বাংলাদেশ আর্চারি ফেডারেশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), খন্দকার তারেক মো. নুরুল্লাহ ও আতাহার আলী খান।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।