দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেল আমদানির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে ভ্যাট অব্যাহতির এই সুবিধা।
প্রজ্ঞাপনে বলা হয়, মূল্য সংযোজন কর অব্যাহতির ফলে বাজারে ভোজ্যতেলের দাম সহনীয় পর্যায়ে থাকবে। ফলে ভোক্তাকে বাড়তি মূল্যে ভোজ্যতেল কিনতে হবে না।
পূর্বে গত ১৭ অক্টোবর উৎপাদন পর্যায়ে সয়াবিন এবং পাম তেলে ১৫ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেয়া হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।