শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনআরবিসি ব্যাংক লিমিটেডের (NRBCBANK) উদ্যোক্তা শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
এনআরবিসি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা জনাব সরোয়ার জামান চৌধুরি ১৬ লাখ শেয়ার কেনার সিদ্ধান্ত জানিয়েছেন।আগামী ৩১ অক্টোবর ,২০২৪ তারিখের মধ্যে এই উদ্যোক্তা ঘোষণাকৃত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লোক মার্কেটের মাধ্যমে ক্রয় সম্পন্ন করবেন জানা গেছে।
২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক লিমিটেডের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮২৮ কোটি ৬৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৬২৮ কোটি টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৫৩৪ শেয়ার। এর মধ্যে ৬২.৮০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২.২৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৪.৯৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
গত এক বছরে এনআরবিসি ব্যাংক লিমিটেডের শেয়ারদর ৮.৯০ টাকা থেকে ১৬.৮০ টাকায় ওঠানামা করেছে।