ইন্দোনেশিয়ায় দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার দেশটির মালুকু প্রদেশের অ্যাম্বান থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বান্দা সাগরে ৬.৯ ও ৭ মাত্রার ভূমিকম্প দুইটি আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে খবরটি জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানায়, প্রথম ভূমিকম্পটি আঘাত হানার এক মিনিটের মধ্যে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ১১ টা ৫৩ মিনিটে ৬.৯ এবং ১১টা ৫৪ মিনিটে ৭ মাত্রার দুইটি ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পের গভীরতা ছিলো ১০ কিলোমিটার। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতির কোন খবর জানা যায়নি। সেই সাথে কোন ধরণের সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
বান্দা সাগর হলো ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জকে ঘিরে থাকা চারটি সাগরের একটি যা প্রশান্ত মহাসাগরে গিয়ে মিলেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।