ট্রাম্পের শুল্ক ইস্যু থাকা সত্ত্বেও আজ ডিএসইর ৩০ সূচকের শেয়ারের চাহিদা বাড়া বাজারের জন্যে ইতিবাচক দিক বলে মত দিয়েছেন একজন বাজার বিশ্লেষক।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যাদের অলস ফান্ড আছে এবং যারা বাজারে প্রকৃত ভাবে বিনিয়োগের মাইন্ডে ব্যবসা করেন তারা বাজারের এই খারাপ অবস্থাতে ধাপে ধাপে অবশ্যই বিনিয়োগ করবেন।
আজ রবিবার (৬ এপ্রিল) ঈদুল ফিতর পরবর্তী প্রথম কার্যদিবসে সূচক শুরুতেই নেতিবাচক ধারা দিয়ে লেনদেন শুরু করেছে এবং দিন শেষে সূচক নেতিবাচক ধারা অব্যাহত রেখে আজকের বাজার লেনদেন শেষ হয়েছে। আজ বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
আজ দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ‘ডিএসইএক্স’ ১৩.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২০৫.১৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪১৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩১৫ কোটি ০৯ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১ টির, কমেছে ২৬২ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩০ টি কোম্পানির বাজারদর।
আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় মিউচুয়াল ফান্ড ও ফার্মা খাতের শেয়ার উঠে এসেছে, তবে আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় মিউচুয়াল ফান্ড খাতের আধিপত্য ছিল। আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ১২ টি মিউচুয়াল ফান্ড খাতের শেয়ার ছিল।
আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ৯.৭৯ শতাংশ দাম বেড়ে প্রথমে ছিল বেক্সিমকো ফার্মা, এনসিসি মিউচুয়াল ফান্ড, ৯.৬২ শতাংশ দাম বেড়ে ২য় অবস্থানে ছিল এবং ৯.৫৪ শতাংশ দাম বেড়ে ৩য় অবস্থানে ছিল শাইন পুকুর সিরামিক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ইস্যুতে আজ শেয়ারবাজার নেতিবাচক হবে এটা ধারণাই ছিল। দিনের শুরুতেই সূচক ৪০ পয়েন্টের পতন হয়েছিল। সারাদিন সূচকের উঠানামার মধ্যে ছিল সূচক। দিনশেষে সূচকের নেতিবাচক ধারা অব্যাহত রেখে আজকের বাজার লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমলে ও লেনদেন গতদিনের চেয়ে বেড়েছে।
বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে একজন বাজার বিশ্লেষকের সাথে আলাপকালে তিনি জানান প্রতি বছরই ইদুল ফিতরের পরে বাজার কিছুটা স্লো থাকে, তবে এইবার ইদুল ফিতরের পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ইস্যুর আতঙ্কে মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক কাজ করাতে বাজারে নেতিবাচক প্রবণতা আরও ত্বরান্বিত হয়েছে।
তিনি বলেন বাজারে মূলত আস্থার সংকট চলছে, যে কারণে বাজার দাঁড়াতে পারছেনা। বাজার স্বাভাবিক হলে বাজারের টাকার প্রবাহ অটোমেটিক বাড়বে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন বাজারে আতঙ্ক কমে আসলে বাজার ধাপে ধাপে ইতিবাচক হতে পারে।
আরও বলেন, বাজারের মূল সূচকের যে পতন হয়েছে, আর তাতে বিভিন্ন স্টকের দাম এমন পর্যায় এসে পৌছেছে যা কল্পনার অতীত। তিনি বলেন যাদের ফান্ড আছে এবং যারা বাজারে প্রকৃতভাবে বিনিয়োগের মাইন্ডে ব্যবসা করেন তারা বাজারের এই খারাপ অবস্থাতে ধাপে ধাপে অবশ্যই বিনিয়োগ করবেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।