পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্রাক ব্যাংক লিমিটেড (BRACBANK) আর্নিংস (উপার্জন) কল ডেকেছে। আগামী ১০ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টায় ডিজিটাল প্লাটফর্মে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
উক্ত প্রোগ্রামে গত ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল উপস্থাপন করা হবে। বিনিয়োগকারী ও বিশ্লেষকদের প্রশ্নের উত্তর ও ব্যাংক নিয়ে বিশ্লেষণমুলক আলোচনা হবে।
সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার, রিসার্চ অ্যানালিস্ট এবং ফিন্যান্সিয়াল রিপোর্টাররা ওয়েব লিংকে লাইভ ওয়েবকাস্ট সুবিধার মাধ্যমে এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারেন।
উল্লেখ্য, ব্যাংকটি জানিয়েছে আর্থিক প্রতিবেদন সম্পর্কে যেকোনো প্রশ্ন ব্যাংকটির earningsdisclosure@bracbank.com ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।