পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (FUWANGCER)এর চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ‘২০২৩ডিসেম্বর’২০২৩) ও (জুলাই ‘২০২৩-ডিসেম্বর’২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি, গত ৩ মাসে(অক্টোবর’২০২৩-ডিসেম্বর’২০২৩) শেয়ার প্রতি আয় হয়েছে ০.০৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ০.০৭ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ৪০ শতাংশ কমেছে ।
অপরদিকে ৬ মাসে (জুলাই ‘২০২৩-ডিসেম্বর’২০২৩)২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.১৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.১২ টাকা। গত ৬ মাসে কোম্পানিটি আয় আগের সময়ের চেয়ে ১৭ শতাংশ বেড়েছে।

গত ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে ০.৩৩ টাকা, যা আগের বছর ছিল ০.২৯ টাকা। এবং নিট সম্পদ মূল্য(NAVPS) হয়েছে ১২.০৪ টাকা।যা আগের বছর ছিল ১১.৯১ টাকা।