শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (MTB) ব্যাংকাসুরেন্স সেবা চালু করেছে। এই সেবাটি চালু করে বাংলাদেশের ব্যাংকিং ও বীমা খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন স্থাপন করেছে ব্যাংকটি।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (MTB) তাদের গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরের বীমা সেবা অফার করতে শীর্ষস্থানীয় জীবন ও সাধারণ বীমা কোম্পানিগুলোর সাথে অংশীদারিত্ব গড়েছে, যার মধ্যে রয়েছে গার্ডিয়াান লাইফ ইন্সুরেন্স লিমিটেড, প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড এবং গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
আজ বৃহস্পতিবার (২৬ জুন)এক অনুষ্ঠানের মাধ্যমে সেবাটির উদ্বোধন করা হয়। এই সেবার গ্রাহকরা ২০২৪ সালের ২ জুলাই থেকে ব্যাংকের নির্দিষ্ট সংখ্যক শাখা থেকে ব্যাংকাসুরেন্স সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও চৌধুরী আখতার আসিফ ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মো. খালিদ মাহমুদ খান সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য ব্যাংকাসুরেন্স হলো ব্যাংক এবং বীমা কোম্পানিগুলোর মধ্যে একটি সহযোগিতামূলক ব্যবস্থাপনা, যা ব্যাংকগুলোকে তাদের বিতরণ চ্যানেলের মাধ্যমে বীমা সেবাপ্রদানের অনুমতি দেয়। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক অনুমোদনের মাধ্যমে, এমটিবি এধরণের সেবা প্রদানের জন্য অনুমতিপ্রাপ্ত কয়েকটি ব্যাংকের মধ্যে অন্যতম।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আমাদের মূল্যবান গ্রাহকদের কাছে ব্যাংকাসুরেন্স সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগটি শুধু আমাদের সেবা প্রদানের মান উন্নত করবে না, সাথে সাথে আর্থিক সুরক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের বৃহত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও অবদান রাখবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।