অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

মিশেল ওবামা ডেমোক্র্যাট প্রার্থী হচ্ছেন বাইডেনকে সরিয়ে!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দরজায় করা নাড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এরই মধ্যে শুরু হয়ে গেছে নানান আলোচনা সমালোচনা। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কে হবেন, এ নিয়ে জল্পনার মাঝেই উঠে এল সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার নাম। প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে তাকেই প্রার্থী হিসেবে চাইছেন দলের সদস্যরা।

আজ বুধবার (২৮শে ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৬শে ফেব্রুয়ারি স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ভোটারদের একটি সমীক্ষায় দেখা গেছে তাদের বেশিরভাগই প্রেসিডেন্ট পদে জো বাইডেনকে চান না। তাদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

আরও পড়ুন…

সাতজনের শিরশ্ছেদ কার্যকর একদিনেই সৌদিতে

আগামী নভেম্বর মাসে আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৮১ বছর বয়সী বাইডেনের পরিবর্তে কে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হবেন- এ নিয়ে একটি সমীক্ষা করা হয়। এতে ৪৮ শতাংশ ডেমোক্র্যাটস বাইডেনের স্থলাভিষিক্ত করার জন্য অন্য প্রার্থী খোঁজার পক্ষে ভোট দিয়েছেন আর বিপক্ষে ভোট দিয়েছেন ৩৮ শতাংশ। গত সোমবার (২৬শে ফেব্রুয়ারি) এ সমীক্ষার ফল প্রকাশ হয়।

এতে ২০ শতাংশ ভোট পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। মিশেলের পর কমলা হ্যারিসকে চান ভোটাররা, তারপর তাদের তৃতীয় পছন্দ হিলারি ক্লিনটন। তারা যথাক্রমে ১৫ শতাংশ ও ১২ শতাংশ ভোট পেয়েছেন।

তবে মনে করা হচ্ছে, আসন্ন নির্বাচনেও জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হতে পারেন। ৮১ বছর বয়স হওয়া সত্ত্বেও ভোটে লড়তে রাজি বাইডেন। অন্যদিকে, বিতর্ক সত্ত্বেও ট্রাম্পের জনপ্রিয়তা রয়েছে একাংশের মধ্যে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।