ট্রাস্ট ব্যাংকের এটিএম ও ডেবিট কার্ড পরিষেবা ৮৬ ঘণ্টা বন্ধ থাকব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাস্ট ব্যাংক অত্যন্ত গুরুত্বের সাথে জানাচ্ছে যে, কারিগরি সেবার মানোন্নয়নের লক্ষ্যে তাদের কিছু পরিষেবা নিম্নলিখিত সমায়নুযায়ী সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে ডেবিট কার্ড লেনদেন, পিওএস (POS) পরিষেবা, এটিএম এবং এসএমএস/ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
সময়সূচী:
শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) রাত ১২:০১
শেষ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) দুপুর ২:০০
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অপরিহার্য রক্ষণাবেক্ষণের কারণে সৃষ্ট অসুবিধার জন্য ব্যাংক আন্তরিকভাবে দুঃখিত এবং গ্রাহকদের ধৈর্য ও সহযোগিতার বিনীত প্রশংসা করে। আরও তথ্যের জন্য, গ্রাহকরা ট্রাস্ট ব্যাংকের কল সেন্টারে ১৬২০১ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.tblbd.com ভিজিট করতে পারেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।