পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডকে (EIL ) ‘A’ ক্যাটাগরি থেকে ’B ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার ২৯ শে আগস্ট ২০২৩, থেকে কোম্পানিটি ‘B’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের ৭ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।