শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড(UPGDCL) গত ৩০ শে জুন ,২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৪.০১ টাকা ,যা আগের বছর ১৩.৮৩ টাকা ছিল।শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে হয়েছে (0.৮৮) টাকা,যা আগের বছরে ১৯.৪০ টাকা।কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৫৯.২৩ টাকা,যা আগের বছরে ছিল ৫৩.২২ টাকা।

আগামী ১৯ শে ডিসেম্বর ,২০২৪ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর ,২০২৪ তারিখ ।
গত বছর কোম্পানিটি ৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আগামীকাল কোম্পানি টি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।অর্থাৎ আগামীকাল কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।