ম্যাচ খেলতে নেমে অসুস্থ হওয়া তামিম ইকবালকে হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) সকালে তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়।
সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। বুকে ব্যথা শুরু হওয়ায় তাকে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়, মাঠে আসে হেলিকপ্টারও। এই সময় তিনি বমিও করেন, অবস্থা বেগতিক বিধায় সেটা আর সম্ভব হয়নি, নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। জানা গেছে মারাত্মক হার্ট অ্যাটাক হয়েছে তার। তিনি এখন কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন।
বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিসিবিতে পরিচালকদের জরুরি একটি মিটিং হওয়ার কথা ছিল। তামিম অসুস্থ হওয়ায় সেই মিটিং স্থগিত করা হয়েছে।
তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন লিটন কুমার দাস। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দ্রুত সুস্থ হন, তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার জন্য দোয়া রইল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।