দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনআরবি ব্যাংক পিএলসি ভিসা সিগনেচার ও কর্পোরেট কমার্শিয়াল ক্রেডিট কার্ড আনুষ্ঠানিক ভাবে চালু করেছে ।
গত (৩ জুন) প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষ জানান এখন থেকে এনআরবি ব্যাংকের উভয় কার্ডধারীরা জাতীয় ও আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জ, বিমানবন্দর পিক অ্যান্ড ড্রপ পরিষেবা এবং বছরব্যাপী ক্যাশব্যাক এবং মূল্য ছাড়ের অফার উপভোগ করতে পারবেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ, ওবিই, ডিবিএ ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকরা। এছাড়াও ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম মিজানুর রহমান এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মোঃ সেলিম, স্বতন্ত্র পরিচালকবৃন্দ ফেরদৌস আরা বেগম এবং এস কে মতিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।