অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিউজিল্যান্ড সিরিজেও নেই তামিম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারত বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। নানা নাটকীয়তায় বিশ্ব আসরের দলে জায়গা না পাওয়া তামিম ইকবালের ফেরা হচ্ছেনা এ সিরিজেও। নিশ্চিত করেছেন, টাইগারদের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

অবসর নাটকের পর ইনজুরির ধকল কাটিয়ে সবশেষ গত সেপ্টেম্বরে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়েছিলেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটিতেই খেলেছিলেন তিনি। এর মধ্যে প্রথমটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ব্যাট করার সুযোগ না হলেও দ্বিতীয় ম্যাচে ৫৮ বলে খেলেছিলেন ৪৪ রানের ইনিংস। কোমরে কিছুটা ব্যথা থাকলেও এ ইনিংসে বার্তা দিয়েছিলেন বিশ্বকাপ দলে থাকার। কিন্তু নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত ভারত বিশ্বকাপের টিকিট মেলেনি তার।

জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে হঠাৎ অবসর ঘোষণার দেয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি দলে ফিরেছিলেন বিশ্বকাপ খেলবেন বলে। তবে বিশ্ব আসরে জায়গা না হওয়ায় আবারও শঙ্কা জাগে, অবসর ঘোষণার। যদিও এখন পর্যন্ত এমন কোনো বার্তা দেননি সাবেক ওয়ানডে অধিনায়ক।

গত ৩রা নভেম্বর দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমে রজত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম বলেন, ‘জানি না সামনে খেলব কি খেলব না। যদি খেলি মাঠে দেখবেন, আর যদি না খেলি দোয়া করবেন আমার জন্য।’

তবে তামিমকে যে বাংলাদেশের পরবর্তী সিরিজেও দেখা যাবে না সেটা এক প্রকার নিশ্চিত। বিশ্বকাপ মিশন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সাদা পোশাকের এ সিরিজে টাইগার শিবিরে থাকবেন না তামিম। বিষয়টি দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘তামিম আমাদেরকে জানিয়েছে, সে এক মাস ধরে অনুশীলনের বাইরে আছে। যেহেতু সে কোনো অনুশীলন করেনি বা প্রস্তুতি নেয়নি, তাই সে এ সিরিজে থাকছে না। তার পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটা সে পরে জানাবে।’

আগামী ২৮শে নভেম্বর সিলেটে প্রথম ও ৬ ডিসেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।