শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এক্সিম ব্যাংক লিমিটেড (EXIMBANK) সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এর মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ৩শ কোটি টাকা সংগ্রহ করবে। মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ও এক্সিম ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে ব্যাংকের ৬ষ্ঠ সাব-অর্ডিনেটেড বন্ড। এটি হবে অরূপান্তরযোগ্য। এর মেয়াদ হবে ৭ বছর। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন ঘটবে।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।