মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত আটটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন পাঁচজন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
গতকাল শনিবার (৫ই আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, পদ্মা নদীর মাওয়া পয়েন্ট থেকে সিরাজদিখানের দিকে যাচ্ছিলো ট্রলারটি। রাত আটটার দিকে ঈদের পাড়া ইউনিয়নের রসকাটি এলাকায় পৌঁছালে অন্ধকারে একটি বালুবাহী বাল্কহেড এটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ ডুবে যায় ট্রলারটি।
এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন বাকিরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, ট্রলারটিতে ৪৬ যাত্রী ছিলেন। এ ঘটনায় প্রথমে ছটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, রাত সাড়ে ৮টার দিকে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়। এতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। ডুবে যাওয়া ট্রলারটিকেও তুলে আনার চেষ্টা চলছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।